হোম > অপরাধ > বরিশাল

বকেয়া চাওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে বকেয়া টাকা চাওয়ায় দোকানে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার ছোটবগী বাজারে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মো. জাহিদুল ইসলাম বিশ্বাস ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, ছোটবগী বাজারে মো. বাদল মৃধার কসমেটিকসের ব্যবসা রয়েছে। ওই দোকান থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বাকিতে মালামাল কেনেন। গতকাল রাতে দোকানমালিক বাদল মোবাইল ফোনে জাহিদুল ইসলামের কাছে বকেয়া টাকা চান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বাদল মৃধার দোকানে গিয়ে হামলা চালান। তাতে দোকানের শোকেসের গ্লাস ভেঙে গুরুত্বপূর্ণ মালামাল নষ্ট হয়েছে।

দোকানমালিক বাদল মৃধা বলেন, ‘জাহিদুল ইসলাম বিশ্বাসের কাছে ২ হাজার ২০০ টাকা বাকি রয়েছে। ওই টাকা চাওয়ায় আমার দোকানে হামলা চালিয়ে শোকেসের গ্লাস ভেঙে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

তবে ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য কথা-কাটাকাটি হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড