হোম > অপরাধ > বরিশাল

নেছারাবাদে নৌ পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নৌ পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। নৌ পুলিশের দুজন কর্মকর্তা মাসিক ৫০০ থেকে ১ হাজার টাকা করে চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় জেলেদের। তবে নৌ পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের জেলে মো. রুবেল মিয়া অভিযোগ করেন, দেড় মাস আগে নৌপুলিশের ওসি বিকাশ চন্দ্র দে এবং এএসআই জসিম তাঁর নৌকা আটক করে ১০ হাজার টাকা দাবি করেন। তিনি অনেক কষ্টে ধারদেনা করে ৪ হাজার টাকা দিয়েছেন। এখন মাসে মাসে চাঁদা দাবি করা হচ্ছে।

কামারকাঠি গ্রামের ফিরোজ শেখ নামের অপর জেলে বলেন, ‘আমাদের কামারকাঠি গ্রামের জেলেদের কাছ থেকে ১ হাজার করে টাকা নিচ্ছেন নেছারাবাদের নৌ পুলিশ জসিম। ঘনমান গ্রামের মো. সোহাগের মাধ্যমে এই টাকা তুলছেন তিনি। আমরা যারা নিষিদ্ধ সময় বাদে নদীতে সুতার জাল বাই, আমাদের কাছ থেকে কেন চাঁদা চাওয়া হচ্ছে? চাঁদা না দিলেই আইনের নানা অজুহাত দেখিয়ে জসিম আমাদের হয়রানি করছেন।’

অভিযোগের বিষয়ে নেছারাবাদ নৌ পুলিশের এএসআই মো. জসিম বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিচ্ছি না। চার মাস ধরে আমরা কোনো অভিযানে নামিনি। এখন পুলিশের একটা খারাপ সময় যাচ্ছে। তাই জেলেরা যা ইচ্ছে বলছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ নৌপুলিশের ওসি বিকাশ চন্দ্র দে বলেন, ‘কাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলে। তাতে করার কী আছে! তবে জেলেদের কাছ থেকে চাঁদা তোলার বিষয়ে আমার কিছু জানা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘জেলেদের কাছ থেকে নৌ পুলিশের চাঁদাবাজির অভিযোগটি শুনেছি। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হবে।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড