হোম > অপরাধ > বরিশাল

মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙচুর, যুবক আটক 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দা ও মুক্তিযোদ্ধা ভাস্কর্যের বিচ্ছিন্ন মাথা জব্দ করা হয়। 

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভাস্কর্য ভাঙার সময় হাতেনাতে আটক করে তাঁকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

আটক যুবকের নাম শরিয়ত উল্লাহ (২২)। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকি গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধারা অনুযায়ী একটি মামলা করা হয়েছে। আজ শনিবার সকালে আটক শরিয়ত উল্লাহকে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী মো. ফারুক হোসেন বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শরিয়ত উল্লাহ নামে ওই যুবককে দা দিয়ে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙতে দেখি। তাৎক্ষণিকভাবে লোকজন জড়ো করে তাকে আটক করি। পরে বিষয়টি মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজাকে জানাই। তিনি দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামকে বিষয়টি জানান। পরে পুলিশ তাকে আটক করে।’ এ বিষয়ে দুমকি থানায় একটি মামলা করেছেন মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা। 

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড