হোম > অপরাধ > চট্টগ্রাম

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক কারাগারে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সুমন মিয়াকে (৩০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার যুবক উপজেলার কেশবপুর গ্রামের মরম আলীর ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিতাস থানায় একটি মামলা করেছেন। 

কেশবপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী গোপরান খান বলেন, ‘গতকাল সপ্তম শ্রেণির ক্লাস পরীক্ষা ছিল। ভুক্তভোগী ছাত্রী পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়। এ সময় অভিযুক্ত সুমন ওই ছাত্রীর অটোরিকশায় উঠে অশ্লীল কথা বলে। এমনকি ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।’ 

প্রধান শিক্ষক মো. আলী গোপরান খান আরও বলেন, ‘ওই ছাত্রী নিজের সুরক্ষায় চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পড়ে। এ সময় সে আহত হয়। পরে বিদ্যালয়ে এসে শিক্ষকদের বিষয়টি জানায়। এ সময় আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাই।’ 

 ‘বিষয়টি থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।’ যুক্ত করেন প্রধান শিক্ষক। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাজহারুল বলেন, ‘সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে আমরা অভিযুক্ত সুমনকে আটক করি। আজ সকালে আদালতে পাঠায়।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ