হোম > অপরাধ > চট্টগ্রাম

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আ. লীগ নেতাকে হত্যার অভিযোগ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিউল্লাহকে পিটিয়ে হত্যার করা হয়েছে। অভিযোগ উঠেছে লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। 

আজ সোমবার সাড়ে ১২টার দিকে অজিউল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। 

নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। চেয়ারম্যান জোরপূর্বক আমার জায়গার মাটি কেটে ফেলে। আমার স্বামী বাধা দেন। এরপর চেয়ারম্যান ও তাঁর লোকজন এসে আমার বসত ঘরে ঢুকে আমার স্বামীকে রড আঘাত করে ও লাথি মারে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। 

নিহতের স্ত্রী বলেন, ‘চেয়ারম্যানের লোকজন এসে আমার বসত ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বাধা দিলে আমার ছেলে ও নাতিসহ তিনজনকে মেরে আহত করে।’ 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন বলেন, ‘অজিউল্লাহ সরকারি রাস্তার কাজে বাঁধা দেন। আমার সাথে কথা-কাটাকাটি হয়। পরে আমি শুনতে পাই তিনি স্টক করেছেন।’ 

মনোহরগঞ্জ থানার পরিদর্শক মাহাবুল কবির জানান, ‘এ বিষয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ