হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা: বিদেশে পালানোর সময় গ্রেপ্তার আরও একজন 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় মো. মাসুদ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া। 

এর আগে গতকাল বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় কুমিল্লা ডিবি পুলিশ মাসুদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দেবীদ্বার উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই। এ পর্যন্ত জামাল হত্যায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

ওসি রাজেস বড়ুয়া বলেন, জামাল হত্যাকাণ্ডে মাসুদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি বিদেশে পালিয়ে যাচ্ছিলেন এ খবরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে। 

গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাতে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী পপি আক্তার।

আরও পড়ুন:

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ