হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় নদীর পাড়ের মাটি কাটায় লাখ টাকা জরিমানা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসে গোমতী নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার অপরাধে এম এম বি নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান। তিনি বলেন, ‘নদীর পাড়ের মাটি কাটা ও ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ দড়িকান্দিতে গোমতী নদীর পাড়ে অভিযান পরিচালনা করে এম এম বি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছি।’ 

সহকারী কমিশনার আরও বলেন, ‘গোমতী নদীর তীর এলাকায় প্রতিটি ইটভাটার মালিককে সতর্ক করে দিয়েছি, যাতে কেউ নদীর পাড়ের মাটি না কাটেন।’ 

এর আগে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে ‘গোমতীর পাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেন। দ্রুত সময়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। 

উপজেলার দুলারামপুর গ্রামের মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে দড়িকান্দি চরে আমাকে ১৫ শতক জমি বন্দোবস্ত দিয়েছে সরকার, ওই জমির মাটিও ইটভাটার মালিক কেটে নিয়ে গেছে। আমি কয়েকবার বারণ  করেছি মাটি না নেওয়ার জন্য কিন্তু আমার কথা তিনি শোনেননি। আজ প্রশাসন এসে জরিমানা করেছে শুনেছি, এতে আমি বিচার পেয়েছি।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ