হোম > অপরাধ > চট্টগ্রাম

সয়াবিন কাটা নিয়ে বিরোধ, ভাতিজার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে সয়াবিন কাটা নিয়ে বাগ্‌বিতণ্ডার সময় ভাতিজার ধাক্কায় সেকান্তর আলী (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। 

এ নিয়ে ওসি মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘সেকান্তর আলীর ঠোঁটে ও পায়ে কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’ 

ওসি মো. আলমগীর আরও বলেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেকান্তর আলী রিকশায় করে বাড়ির সামনে নামেন। এ সময় ভাই আবদুস সহিদের তিন ছেলে হারুন, খোকন ও রিপন তাঁর গতি রোধ করেন। নিজেদের খেতের সয়াবিন কাটার অভিযোগ এনে তাঁরা সেকান্তর আলীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে খোকন জামার কলার চেপে ধরে সেকান্তর আলীকে ধাক্কা দেন। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা উদ্ধার করে গ্রামের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ