হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদপুরে ১৭ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চাঁদপুর ও মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 

চাঁদপুরের মতলব উত্তরে ১৭ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ধনাগোদা নদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল। তিনি উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে। 

পুলিশ জানায়, আসামি রাসেল প্রায় ১০ বছর পলাতক ছিলেন। তিনি ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি। আন্তজেলার ডাকাত দলের সদস্য তিনি। তাঁর বিরুদ্ধে চাঁদপুর, কুমিল্লাসহ অন্য জেলায় মাদক, দস্যুতা, ডাকাতি, চুরিসহ ১৭টি মামলা রয়েছে। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ