হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সকে কোপাল যুবক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সুমি আক্তার (২২) নামের এক নার্সকে কুপিয়েছে অজ্ঞাত এক যুবক। আজ সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ছাত্রবন্ধু লাইব্রেরির সামনের ব্রিজের মাথায় এ ঘটনা ঘটে। 

সুমি আক্তার সোনারামপুর গ্রামের মো. মাইন উদ্দীনের মেয়ে এবং ইসলামিক হসপিটালে নাসের চাকরি করে। তাঁর স্বামী প্রবাসে থাকেন। তেঁজখালী ভারাইলচরে তাঁর স্বামীর বাড়ি। 

পথচারীরা জানান, ফিল্মি স্টাইলে অজ্ঞাতনামা এক যুবক ব্যাগের ভেতর থেকে কুড়াল ও দা বের করে ওই নার্সের পিঠে এবং গাড়ে কুপিয়ে জখম করে। এরপর উপজেলার সামনে দিয়ে পালিয়েছে যায়। এ সময় ঘটনাস্থলে কুড়াল, দা, গামছা ও জুতা রেখে গেছে ওই যুবক। আশপাশে থাকা পথচারীরা নার্সকে উদ্ধার করে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ ফেলে রাখা দা কুড়াল উদ্ধার করে। 

এদিকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রঞ্জন ভমণ বলেন, ‘সুমির পিঠে ও ঘারে ক্ষত বেশি হয়েছে। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’ 

সুমির আক্তার বললে, ‘আমি কাউকে দেখিনি তাই তাকে চিনতে পারি নাই।’ 

বাঞ্ছারামপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটা ছেলেটার পূর্ব পরিচিত। মেয়েটা কিছু বলছে না। আমরা শহরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করেছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ