হোম > অপরাধ > চট্টগ্রাম

জরুরি বিভাগ আর সনদ ছাড়া নার্স দিয়েই চলছিল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোডের দেশ মেডিকেল সার্ভিস হাসপাতাল ও পাঁচলাইশের ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও দুই হাসপাতালকে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। 

সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর নেতৃত্বে চালানো অভিযানে নানা অভিযোগে ওই প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া হেলথ হোম প্রাইভেট লিমিটেড ও ফেয়ার হেলথ নামের আরও দুই প্রতিষ্ঠানকে সতর্ক করে কাগজপত্র ঠিক করার জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। 

সিভিল সার্জন সূত্র জানায়, দেশ মেডিকেল সার্ভিস প্রতিষ্ঠান ২০১৫ সালের পর কোনো লাইসেন্স নবায়ন করেনি। নেই জরুরি বিভাগও। অপারেশন থিয়েটারও মানসম্মত নয়। নার্সরাও কেউ ডিপ্লোমা সনদধারী নন। পরিবেশও নোংরা। সব মিলিয়ে হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন সিভিল সার্জন। একই সঙ্গে পাঁচলাইশের ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের অনলাইনে নিবন্ধনের অনুমতিপত্র ও হাসপাতাল পরিচালনার কোনো অনুমতির কাগজপত্র পাওয়া যায়নি। অপারেশন থিয়েটার মানসম্মত না থাকাসহ নানান অনিয়মে এই হাসপাতাল বন্ধ রাখতে বলা হয়েছে। 

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, অবৈধভাবে স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে এ অভযান অব্যহত থাকবে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ