হোম > অপরাধ > চট্টগ্রাম

সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। 

গত ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বর্তমান ও সাবেক ৭ শীর্ষ কর্মকর্তার ওপর মানবাধিকার সম্পর্কিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এটাই প্রথম কোনো ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা।

বন্দুকযুদ্ধে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে তিনজন ও অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

সাংবাদিক হত্যা সম্পর্কিত পড়ুন:

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ