হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় কিশোর গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় অভি চক্রবর্তী (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত অভি চক্রবর্তী সরাইল উপজেলার কালিগচ্চ গ্রামের মৃত খোকন চক্রবর্তী ঠাকুরের ছেলে। প্রায় ১৫ বছর আগে নাটঘর মন্দিরের দায়িত্ব পান তিনি। তাই খোকন চক্রবর্তী পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন। 

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নামাজ নিয়ে স্ট্যাটাস দিয়েছিল নাটঘর গ্রামের মুসলিম পরিবারের সন্তান মো. তুষার। স্ট্যাটাস হলো, ‘তুমি নামাজ পড়া শুরু করো, নামাজ তোমাকে বদলাতে শুরু করবে ইনশা আল্লাহ’। এই পোস্টের মন্তব্যে নামাজ ও আল্লাহকে নিয়ে কটূক্তি করে অভি চক্রবর্তী। গতকাল সকালে বিষয়টি নিয়ে গ্রামের লোকজন প্রতিবাদ ও প্রশাসনকে অবগত করে। পরে অভি চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘অভি চক্রবর্তী ফেসবুকে সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করেছে। তাই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ