হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে রোহিঙ্গা শিবিরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা। আজ বুধবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। 

 ১৬ আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তারিকুল ইসলাম জানান, নিহত গৃহবধূর নাম মোবারাজান (৩৪)। তিনি উপজেলার জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা শিবিরের ব্লক-সি/ ৬, এফসিএন নম্বর-২৬৭৮৮৬ ক্যাম্প-২৬ এর বাসিন্দা সৈয়দ আহম্মদের ছেলে মোহাম্মদ জাফরের (৪০) স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে পালিয়ে যান জাফর। এ ঘটনার পরপরই সর্বাত্মক অভিযান পরিচালনা করে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এএসপি তারেক সেকান্দারের নেতৃত্বে নয়াপাড়া ক্যাম্প থেকে স্বামী জাফরকে আটক করতে সক্ষম হন বলে জানান তিনি। 

তারিকুল আরও জানান, আটককৃত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা হয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ