হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আলম নুরু (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তিনি শীর্ষ রোহিঙ্গা ডাকাত নুরু বাহিনীর প্রধান বলে দাবি করছে র‍্যাব। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পাহাড়ের পাদদেশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নুরু দমদমিয়া এলাকার মৃত আবুল বশরের ছেলে। 

র‍্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে দায়িত্বরত লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী জানান, নুরুল আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব সদস্যরা অপহরণ ও ডাকাতির খবর পেয়ে দমদমিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দল র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নুরুকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। 

র‍্যাব–১৫–এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ