হোম > অপরাধ > চট্টগ্রাম

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আশিক জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’ এর নিজস্ব প্রতিবেদক ছিলেন। 

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ এর মাসিক সভা শেষে অটোরিকশায় কুমারশীল মোড়ের দিকে আসছিলেন আশিকসহ আরও কয়েকজন। বাতিঘর সংগঠনের সদস্যরা বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করেন। আশিক এই সংগঠনের সদস্য ছিলেন। 

এদিকে অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান নামে (২৫) এক যুবক তাঁর কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের ওপর হামলা করেন। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ