হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যুবককে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে নুর কামাল (২৯) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে উপজেলার কুতুপালং ক্যাম্প-১৮-এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রোহিঙ্গা যুবক ক্যাম্প ১৯ ডি/ ১৪ ব্লকের নূর সালামের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি জানান, রোববার সকালে উখিয়ার ওই আশ্রয়শিবিরের রেড ক্রিসেন্ট অফিসসংলগ্ন এলাকা থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী তাঁকে জবাই করে হত্যা করে ফেলে যায়। 

রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নূর কামালকে ধরে নিয়ে হত্যা করেছে জানিয়ে ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, কারা এবং কেন এই হত্যাকাণ্ডে জড়িত, তা তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ