হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রা‏হ্মণবাড়িয়া গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন মো. আমানত মিয়া (১৯) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৮ মে) ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আমানত মিয়া নেমতাবাদ গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। 

পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার নেমতাবাদ গ্রামের আমানত মিয়া কুমিল্লায় একটি কলেজে পড়াশোনা করতেন। পারিবারিক কলহে গত বুধবার পরিবারের লোকজন তাঁকে শাসন করেন। অভিমান করে বৃহস্পতিবার ভোরে বাড়িতে থাকা জেনারেটর থেকে তেল এনে শোবার ঘরে নিজেই গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন আমানত। যন্ত্রণায় চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে দ্রুত প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিনাউটি ইউপি চেয়ারম্যান বেদন খান বলেন, ‘শুনেছি নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছে ছেলেটি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ