হোম > অপরাধ > চট্টগ্রাম

বেগমগঞ্জে ‘পাওনা টাকার জেরে’ যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে মো. সোহেল (৩০) নামের এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। তিনি চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাজিরপুর এলাকার সোহেলের কাছে ১৩০টাকা পেতেন আলীপুর এলাকার সোহেল। তাঁরা দুজনই দিনমজুর। পাওনা টাকা নিয়ে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আলীপুর বলির দোকান এলাকায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাওনাদার সোহেল লোহার একটি রড দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন। শরীরের বিভিন্ন স্থানেও পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ঘটনার দিন সন্ধ্যায় আহত সোহেলের মা মমতাজ বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডায় এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলায় আলীপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সোহেলের (২৮) নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ