হোম > অপরাধ > চট্টগ্রাম

শিয়ালের মাংস বিক্রির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

ফেসবুকে প্রচার চালিয়ে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে চার ব্যক্তিকে আসামি করে মামলা করেছে মুরাদনগর উপজেলা সামাজিক বন বিভাগ। 

গত শনিবার দুপুরে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন মুরাদনগর উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন। 

অভিযুক্ত চার ব্যক্তি হলেন উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৫৫), একই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪০), মৃত শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও মো. মোস্তফার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫)। 

মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

গত বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেট এলাকায় শিয়াল জবাই করে ৫০০ টাকা কেজি ধরে বিক্রি করেন স্থানীয় একদল যুবক। ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম তাঁর ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ মোবাইল নম্বরও দেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ