হোম > অপরাধ > চট্টগ্রাম

বন্ধুত্বের পর বাসায় ডেকে বিবস্ত্র করে ব্ল্যাকমেল, গ্রেপ্তার ৭ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে বন্ধুত্ব তৈরির পর বাসায় ডেকে বিবস্ত্র ছবি তুলে প্রতারণার অভিযোগে একটি চক্রের নারী সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরের বায়েজিদ রূপনগর আবাসিক এলাকার একটি ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাসাটি থেকে এক ভুক্তভোগীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের চান্দগাঁও থানা এলাকার মো. আসিফ (২৩), পুরাতন চান্দগাঁওয়ের মো. মোরশেদ (২৯), রাউজান উপজেলার সাজে শরীফ (৪০), চন্দনাইশের আবুল হাসেম (৩৫), ভুজপুর উপজেলার নাসির উদ্দিন (৩৯), রাউজান উপজেলার জেসমিন আক্তার (৪০) এবং বাঁশখালী উপজেলার ফাতেমা খাতুন (২৬)। 

আজ শনিবার বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, শ্রীকান্ত নামের একটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইমো অ্যাপের মাধ্যমে আসামি আসিফের সঙ্গে পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। একদিন আসিফ ওই শিক্ষার্থীকে তাঁর বাসায় আসতে বলেন। 

ওই শিক্ষার্থী আসিফের কথায় সাড়া দিয়ে ২৫ এপ্রিল রাতে রূপনগর আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে যান। এ সময় আগে থেকে বাসায় আরও কয়েকজন অবস্থান নেন। পরে বাসায় ঢুকলে ওই শিক্ষার্থীকে মারধর করে তাঁকে আটকে রেখে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত দুই নারীসহ ছয়জন মিলে তাঁকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তোলেন। 

সনজয় কুমার সিনহা আরও বলেন, ওই শিক্ষার্থীর বিবস্ত্র ছবি তোলার পর তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন আসামিরা। অন্যথায় তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন আসামিরা। 

এ সময় ভুক্তভোগী তাঁর আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা চেয়েও পাননি। টাকা না পেয়ে একপর্যায়ে আসামিরা তাঁকে ছেড়ে দেন। তিনি বিষয়টি পুলিশকে জানালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মো. আরমান নামের এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার বাসিন্দা। এ ঘটনায় শিক্ষার্থী শ্রীকান্ত বায়েজিদ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে মামলা করেছেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ