হোম > অপরাধ > চট্টগ্রাম

স্কুল ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে খাটের নিচে একটি স্কুলের ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবাসহ সানজিদা বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে জালিয়াপাড়া ওই নারীর বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ওই নারী পৌরসভার ৯ ওয়ার্ডের জালিয়াপাড়ার আবুল কাশেমের মেয়ে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায় ইয়াবার একটি বড় চালান লেনদেন করার জন্য ওই নারী তার বসত বাড়িতে ইয়াবা মজুত করে রেখেছে। এ এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক সজিবের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় খাটের নিচে একটি স্কুল ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। এ সময় ইয়াবা রাখার দায়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আরও জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ