হোম > অপরাধ > চট্টগ্রাম

কন্যা সন্তান জন্ম নেওয়ায় পানিতে ফেলে হত্যা করল মা

প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা) 

কন্যা হয়ে জন্ম নেওয়াই ছিল ১৯ দিনের শিশু রাবেয়ার অপরাধ। মা রাহিমা আক্তার রত্না চেয়ে ছিলো তাঁর প্রথম সন্তান হবে ছেলে। স্বামী মজিবুর রহমান বিয়ের কয়েক মাস পরেই জীবিকার তাগিদে প্রবাসে পারি জমায়। এরই মধ্যে গত ২০ দিন আগে মজিবুর রহমানের স্ত্রী রাহিমা আক্তার রত্না একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি জন্ম নেওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা খুশি হলেও, মন থেকে মেনে নিতে পারেনি মা রত্না। সে জন্য গত বৃহস্পতিবার সকালে সবার অগোচরে শিশু রাবেয়াকে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেন মা রাহিমা আক্তার রত্না। 

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাইড়া গ্রামে। 

এ ঘটনায় মামলায় একমাত্র আসামি হিসেবে মা রাহিমা আক্তার রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মায়ের হাতে শিশু কন্যা হত্যার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশু হত্যাকারী মা রাহিমা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে স্থানীয়রা।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, গত বৃহস্পতিবার থানায় অভিযোগ করা হয় বাইড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে প্রবাসী মজিবুর রহমানের একটি ২০ দিনের কন্যা সন্তান চুরি হয়ে গেছে। খবর পেয়ে আমিসহ মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান নিজে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁদের কথার সঙ্গে মিল না থাকায় ঘটনার পরদিন শুক্রবার সকালে বাড়ির পাশের ডোবায় জাল ফেলি। জাল ফেলার কিছুক্ষণ পরেই সেখান থেকে শিশু রাবেয়ার মরদেহ পাওয়া যায়। পরে শুক্রবার রাতে শিশুটির মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। হত্যার কথা স্বীকার করায় শনিবার তাঁকে সন্তান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ