হোম > অপরাধ > চট্টগ্রাম

কুতুবদিয়ায় ঘরে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মা ও মেয়ে হলেন, ওই এলাকার নুরুল আবছার সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩৫) ও জারিয়া আকতার (৫)।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি আরমান হোসেন বলেন, শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। তিনি নামাজ শেষে বাড়ি ফিরে কারও সাড়া না পেয়ে রান্না ঘরে খুঁজতে যান। এ সময় রান্না ঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ওসি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি জেনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, জুমার নামাজের সময় দুর্বত্তরা মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে পালিয়েছে।

কি কারণে এ খুনের ঘটনা ঘটনা ঘটেছে এখনও নিশ্চিত নয় জানিয়ে ওসি বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ