হোম > অপরাধ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি, জনমনে আতঙ্ক

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বামনীপাড়া ও চিৎমরম বাজারের আশপাশের এলাকায় আঞ্চলিক দুই দলের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে চিৎমরমের অধিবাসী রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে বলেন, ‘আমরা চিৎমরমবাসী আতঙ্কের মধ্যে আছি। জেএসএসের (সন্তু) সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ও মগ পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত থেমে থেমে গুলিবিনিময় হয়েছে। এ ঘটনায় চিৎমরম এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বুধবার বিকেল থেকে জেএসএস (সন্তু) সমর্থিত সশস্ত্র সন্ত্রাসী ও মগ পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই গুলিবর্ষণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে আছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ