হোম > অপরাধ > চট্টগ্রাম

পুকুরের পানিতে ডুবিয়ে রাখা ছিল ১২০ বোতল বিদেশি মদ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করেছে কসবা থানা-পুলিশ। পাচারের উদ্দেশ্যে সাতটি প্লাস্টিকের বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

গতকাল রোববার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের জনৈক খোকন মিয়ার বাড়ির পেছনের একটি পুকুর থেকে এসব মদ উদ্ধার করা হয়। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে খোকন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যান। পরে তাঁর ঘরের পেছনে পুকুরের প্রায় কোমর পরিমাণ পানির নিচে রক্ষিত সাতটি বস্তার ভেতর থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জড়িতরা পালিয়ে গেলেও পাচারে যুক্ত ৬ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ