হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ১ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১২টায় মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের বোরার চর, পুটিয়াজুরি, বাখরাবাদ ও পালাসুতা গ্রামে মাহফিলের মাইকে ঘোষণা করা হয় বিভিন্ন এলাকায় ডাকাত এসেছে। এরপর থেকেই গ্রামবাসী এক হয়ে রাস্তা ও বাড়িঘরে পাহারা দেওয়ার সময় ডাকাত সন্দেহে তিনজনকে ধাওয়া করে। এ সময় পালাসুতা গ্রামের নাবু মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়া তিনজনকে গণপিটুনি দেয় গ্রামবাসী। গণপিটুনিতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ পাঠানো হয় অপর দুজনকে। 

আজ শুক্রবার সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার নিশ্চিত করেন গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। এখনো তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ