হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন রোহিঙ্গা কেফায়েত উল্লাহ ও কোরবান আলী।

র‍্যাবের ভাষ্যমতে, নিহত দুজন চিহ্নিত ডাকাত ও মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। 

কক্সবাজার র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল হ্নীলার দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ উদ্ধার করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, টেকনাফ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ