হোম > অপরাধ > ঢাকা

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাব্বি মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ জুন) রাত ১০টায় এ ঘটনা ঘটে। 

রাব্বি মিয়া উপজেলার হাবিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে এবং সানা উল্লা বেপারির ভাড়াটিয়া। 

রাব্বির মা শাহানারা বেগম জানান, রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী পায়েল মিয়ার নেতৃত্বে অতু, আরাফাতসহ ১০/১৫ জন রাব্বি মিয়াকে বাড়ীমজলিস এলাকায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো