হোম > অপরাধ > ঢাকা

ফুচকার দোকানে কথা-কাটাকাটির জেরে কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্গাপূজার মেলায় ফুচকার দোকানে কথা-কাটাকাটির জেরে রিশাদ শেখ (১৭) নামে এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মণ্ডলবাড়ি পূজামণ্ডপের পাশে এ ঘটনা ঘটে। এ সময় আজিজুল শেখ (২১) নামে একজনকে আটক করে পুলিশ।

মৃত রিশাদ শেখ উপজেলার সর্দারপাড়া গ্রামের রাজু শেখের ছেলে।

আটক আজিজুল মোল্লা একই এলাকার বাবুল মোল্লার ছেলে। 

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মণ্ডলবাড়ি পূজামণ্ডপের পাশে ভ্রাম্যমাণ ফুচকার দোকানে কাজ করতেন আজিজুল ও রিশাদ। গতকাল রাতে এক ক্রেতা আজিজুলকে বলেন রিশাদকে ডাকতে। এ সময় রিশাদ যেতে রাজি না হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আজিজুল ফুচকার দোকানে থাকা সালাদ কাটার ছুড়ি দিয়ে রিশাদের শরীরে এলোপাতাড়ি কোপান। স্থানীয়রা রিশাদকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আজিজুলকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান। 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো