হোম > অপরাধ > ঢাকা

ডাসারে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ডাসারের পশ্চিম বোতলা মজুমদারবাড়িতে এ ঘটনা ঘটে। 

পরিবারের বরাত দিয়ে ডাসার থানার ওসি হাসানুজ্জামান জানান, ওই স্কুলছাত্রী ছোটবেলা থেকেই তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে, এখনো তার কারণ জানা যায়নি। 

স্কুলছাত্রীর নানা বলেন, ‘আমার নাতনি ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা এসে ডাকাডাকি করলে ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করলে নাতনির মরদেহ আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখি। পরে স্থানীয় প্রতিবেশীর সহায়তায় লাশ নিচে নামাই।’ 

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত ১১টার দিকে মাদারীপুর সদন হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল