হোম > অপরাধ > ঢাকা

মামলার দেড় যুগ পর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণা ও জালিয়াতি মামলা সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইব্রাহিম খলিলকে (৪০) রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। মো. ইব্রাহিম খলিলের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার ফতেহাবাদ গ্রামে।

র‌্যাব-৩–এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় ২০০৫ সালের একটি সার্টিফিকেট জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। পরবর্তীতে এই মামলায় আদালত ২০১০ সালে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দণ্ডিত করেন।  মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো