হোম > অপরাধ > ঢাকা

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ছোট ভাই আঙ্গুর মিয়া গাঢাকা দিয়েছেন। নিহত চাঁন মিয়া (৪০) সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামের রাজু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বুধবার সন্ধ্যার দিকে বড় ভাই চাঁন মিয়ার সঙ্গে ছোট ভাই আঙ্গুর মিয়ার কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে আঙ্গুর মিয়া বড় ভাই চাঁন মিয়ার বুকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রমজান আলী জানান, বাড়ির সীমানা নিয়ে তাঁরই চাচা আঙ্গুর মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার দেন দরবারও হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আঙ্গুর মিয়া ও তাঁর ছেলেরা কাউকেই মানেন না। 

নিহতের ছেলে আরও জানান, আঙ্গুর মিয়া দীর্ঘদিন ধরে তাঁর বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছেন। আর এ জন্য গত দুই মাস পূর্বে তাঁর বাবা থানায় জিডিও করেছেন। তিনি বলেন, ‘আমরা কেউ বাড়িতে ছিলাম না। সুযোগ পেয়ে বাড়িতে তারা আমার বাবাকে হত্যা করেছে। আমি এই হত্যায় জড়িতদের বিচার চাই।’

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল