হোম > অপরাধ > ঢাকা

কিশোর অপরাধীদের হাতে খুন হন মেরিন ইঞ্জিনিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি লেকে হাটতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন। এই ঘটনার ৫ দিনের মাথায় ১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রমনা বিভাগের ধানমন্ডি থানা–পুলিশ। গ্রেপ্তার মূল হোতা রাব্বি নামের এক কিশোর। এ ছাড়া তাঁর সঙ্গে জড়িতরাও কিশোর অপরাধী। তবে তাদের নাম জানা যায়নি এখনো। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ। 

মো. শহিদুল্লাহ বলেন, ‘মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন ঘটনার দিন বাসা থেকে বেরিয়ে ধানমন্ডি লেকে হাটতে যান। তাঁর ডায়াবেটিস বেড়ে যাওয়ায় একটু বেশি হাঁটাহাঁটি করেন। ফলে রাত একটু বেড়ে যায়। এই সময়ই তিনি ছিনতাইকারীদের টার্গেটে পড়ে যান। ছিনতাইকারীরা তাঁর পেছন থেকে ঝাপটে ধরে সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নিতে চায়। কিন্তু তিনি বাধা দেওয়ায় রাব্বি তাঁকে চাকু দিয়ে আঘাত করে।’

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি আরও বলেন, ‘গ্রেপ্তার রাব্বি নিহত শাহাদতকে ছুরি দিয়ে আঘাত করে। গ্রেপ্তারের পর আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রাব্বি। এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আরও কয়েকজন পুলিশের নজরদারিতে রয়েছে। নিহতের খোয়া যাওয়া মোবাইল ও মানিব্যাগ এখনো উদ্ধার করা যায়নি।’ 

এর আগে, গত শনিবার (২৯ অক্টোবর) ধানমন্ডি লেকপাড়ে হাঁটতে গিয়ে খুন হন মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন। তিনি রাজধানীর গ্রিন রোড এলাকার ভূতের গলির একটি বাসায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকতেন। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল