হোম > অপরাধ > ঢাকা

ঢামেকে চিকিৎসাধীন ১ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

কুমিল্লা জেলা কারাগারের সাজাপ্রাপ্ত এক আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তাঁর। 

ওই কয়েদির নাম—মিজানুর রহমান (৫২)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কাজরকাপ কোনাবাড়ী গ্রামের শফিকুর রহমানের ছেলে। চেক জালিয়াতি মামলায় মিজানুর রহমানের বিনাশ্রম ১ বছরের সাজা হয়েছিল। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। 

তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই বন্দী মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৫মে বন্দী মিজানুর রহমানকে কুমিল্লা কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সে দিন থেকেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়।’ 

তিনি আরও বলেন, ‘সর্বশেষ ২৬মে কয়েদি মিজানুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকালে তিনি মারা যান।’

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা