হোম > অপরাধ > ঢাকা

ব্যানারে নাম না থাকায় পৌর মেয়রের নেতৃত্বে হামলা, আহত ৮

প্রতিনিধি

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়রের নেতৃত্বে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের দুজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। বুধবার (১৬ জুন) রাত ৮টায় মাধবদী পৌরসভার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া (৩৯) ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আবুল কালামকে (৩০) নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন ও দলীয় নেতা–কর্মীরা জানান, ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বুধবার বিকেলে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছিল। শহরের রমণী কমিউনিটি সেন্টারের ওই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা চলাকালে মাধবদী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারাফ হোসেন মানিক ও তাঁর সহযোগীরা সেখানে যান। এ সময় ব্যানারে তাঁর নাম না থাকায় সভা না করতে নিষেধ ও গালিগালাজ করে চলে যান। সভা শেষে মাধবদী পৌরসভার সাবেক কমিশনার জাকারিয়াসহ ১০ থেকে ১৫ জন নেতা–কর্মী পৌরসভার মোড় হয়ে ফিরছিলেন। এসময় পৌর মেয়র মানিকের নেতৃত্বে তাঁদের ওপর গুলি করা হয়। চালানো হয় অতর্কিত হামলা। এতে দুই জন গুলিবিদ্ধসহ আটজন নেতা–কর্মী আহত হয়েছেন।

মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক অভিযোগ অস্বীকার করে বলেন, `তাঁরা পূর্বপরিকল্পিতভাবে মিছিল নিয়ে এসে আমার ও আমার লোকজনের ওপর হামলা করেছে। এতে বাধা দিলে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন।' তবে আহতদের নাম বা তাঁরা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানাতে পারেননি তিনি। গুলি করার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের পর আহতের সঠিক সংখ্যা বলা যাবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল