হোম > অপরাধ > ঢাকা

আইনজীবী রওশন আরা হত্যা: দুই আসামির আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনজীবী রওশন আরা আক্তারকে হত্যার দায়ে ২ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক আলী আহম্মেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দুই আসামি হলেন রাসেল জমাদ্দার ওরফে শাকিল ও সোলাইমান রবিন ওরফে তাজুল। রায় শেষে আসামিদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি দুই আসামিকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ট্রাইব্যুনাল রায়ে বলেছেন, একজন নারী আইনজীবীকে নৃশংসভাবে গলায় ওড়না পেঁচিয়ে এই দুই আসামি হত্যা করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি তাঁদের পাওনা। তাঁদের মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হলো।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী রওশন আরা আক্তারের মিরপুরের বাসায় চুরি করতে গিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ১ জানুয়ারি মাহবুব-ই সাত্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো