হোম > অপরাধ > ঢাকা

পরকীয়ায় আসক্ত স্বামীর বিরুদ্ধে থানায় গৃহবধূর অভিযোগ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ‘পরকীয়ায় আসক্ত’ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলার ধীপুর ইউনিয়নের মাহাবুব মোল্লার (৪৬) স্ত্রী মুছাদ্দেকা আক্তার রুপালী (৩২) এই অভিযোগ দেন।

রুপালী অভিযোগে বলেন, তিনি আড়িয়ল ইউনিয়নের কুরমিরা গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে। ২০১৬ সালে মৃত হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ঘরে ৫ ও ৬ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। বিয়ের পরে প্রায় সময়ই স্বামী রাতে বাড়িতে থাকতেন না। পরে জানতে পারেন বিভিন্ন নারীর সঙ্গে তাঁর সম্পর্ক। নিষেধ করলে বিভিন্ন অজুহাতে তাঁকে যৌতুকের জন্য মারধর করেন।

কিছুদিন আগে মাহাবুব মোল্লার মোবাইল ফোনে উপজেলার আমতলী গ্রামের এক তিন সন্তানের মায়ের সঙ্গে পরকীয়া করার ছবি দেখতে পান রুপালী। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে বিচার দেন। তাঁরা সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।

মাহাবুব মোল্লা অভিযোগ স্বীকার করে বলেন, গোপনে তিনি ওই নারীর সঙ্গে সম্পর্ক করেছেন। এ বিষয়ে ধীপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. সালাম বলেন, ‘বিষয়টি নিয়ে কয়েকবার গ্রাম্য সালিস করেও মাহাবুব মোল্লাকে পরকীয়া থেকে ফেরাতে পারি নাই।’

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল