হোম > অপরাধ > ঢাকা

উত্ত্যক্ত করার অপরাধে কিশোরের দেড় বছরের সাজা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উত্ত্যক্ত করার অপরাধে ১৬ বছর বয়সী এক কিশোরকে দেড় বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এ সাজা প্রদান করেন। ওই কিশোর উপজেলার ধারাবাশাইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ধারাবাশাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক বলেন, ‘গতকাল বেলা ৩টার দিকে বিদ্যালয় চলাকালীন সে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির তিন ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনার পর আমরা তাকে বিদ্যালয়ের অফিসকক্ষে আটকে রাখি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদকে অবহিত করি।’ 

প্রধান শিক্ষক আরও বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন বিদ্যালয়ে পৌঁছে ওই কিশোরকে দেড় বছরের সাজা প্রদান করেন। 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো