হোম > অপরাধ > ঢাকা

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে আহত ২৩ মামলার’ আসামি সিটি শাহীনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যার বিরুদ্ধে মাদকের কারবারসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা আছে বলে দাবি করেছে র‌্যাব। 

আজ বৃহস্পতিবার দুপুরে রুপগঞ্জ উপজেলারর চোনপাড়া বস্তিতে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সিটি’ শাহীন নামের ওই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাবের মুখপাত্র বলেন, ‘শাহীন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে শাহীনের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-১ বৃহস্পতিবার দুপুরে চনপাড়া বস্তিতে অভিযান চালায়। এ সময় র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে শাহীন। র‍্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তিনি পায়ে গুলিবিদ্ধ হন।

‘শাহীন পায়ে গুলিবিদ্ধ হলে তাঁকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে মরদেহ নেওয়া হয়।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল