হোম > অপরাধ > ঢাকা

তুরাগে পুলিশের এসআইকে ছুরিকাঘাত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর মিয়া। আজ শুক্রবার রাত ৮টার দিকে তুরাগের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়িয়ার এলাকার বাসিন্দারা জানান, ফুলবাড়িয়া বাজারে বিল্লাল হাজীর ছেলে আব্দুর রউফ এসআই শাহিনুর মিয়াকে ছুরিকাঘাত করে। পরে তাকে প্রথমে তুরাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাজার এলাকায় সাদা পোষাকে অভিযান চালাচ্ছিলেন এসআই শাহিন মিয়া। ওই সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এদিকে আহত এসআই শাহীন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত ফোনটি রিসিভ করেন অন্যজন। ফোনে তিনি বলেন, ‘এসআই শাহিন অসুস্থ। এখন তিনি কথা বলতে পারবেন না।’ 

এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই অনুজ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনের বেলায় ডিউটি করেছি। রাত সাড়ে ৮টার দিকে থানা থেকে বের হয়েছি। তখন এসআই শাহিন মিয়াকে ছুরিকাঘাতের বিষয়টি জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত কিছুই জানতে পারিনি।’ 

এদিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার ও উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অপরদিকে উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসান মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো