হোম > অপরাধ > ঢাকা

গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খলিলুর রহমান (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে আসামিকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। 

খলিলুর উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে ও ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি এই মামলার একমাত্র আসামি। 

জানা যায়, গতকাল শনিবার সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান মাদ্রাসার গেট থেকে ওই ছাত্রীকে ডেকে কাছে নেন। তারপর চকলেট কিনে দেওয়ার কথা বলে কৌশলে নির্জন নিয়ে যান। সেখানে তাকে টাকা ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে অশালীন কাজ করতে বলেন। এতে শিশুটি রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন খলিল। পরে শিশুটির চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান খলিলুর রহমান। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক