হোম > অপরাধ > ঢাকা

ভাবির সঙ্গে প্রেম দেখে ফেলায় ভাইকে খুন, ৩ মাস পর গ্রেপ্তার

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বড় ভাইকে হত্যা মামলার আসামি ওয়াসিমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়াসিম উপজেলার কান্দাপাড়া গ্রামের আমির হোসেন ব্যাপারীর ছেলে।

টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, আসামি ওয়াসিম তাঁর আপন বড় ভাই বশিরের বউয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ ঘটনা তাঁর ভাই জেনে ফেলায় গত ৩০ জুলাই ভাইকে হত্যা করেন তিনি। এ ব্যাপারে বশিরের চাচা বাবুল বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা করেন।

এসআই আরও বলেন, ‘মামলার পর থেকে আসামি ওয়াসিম পলাতক ছিলেন। মোবাইল ফোন ট্র‍্যাকিং করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ‘নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে।’

এই সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল