হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে বাড়ির নিরাপত্তাকর্মী খুন

ঢামেক প্রতিনিধি

রাজধানীর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে আজিম ইসলাম (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী খুন হয়েছে। তাঁর বুকে ৫টি যখমের চিহ্ন পাওয়া গেছে।

রোববার রাত ৩টার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের পাশে ৫৯ নং মিয়া টাওয়ারে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে পশ্চিম আগারগাঁওয়ের ওই বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন তিনি। তাঁর স্ত্রী ও এক মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

বাড়ির মালিক ইমাম হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি খবর পেয়ে নিচতলায় সিকিউরিটি গার্ডেন রুমের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আজিমকে। সঙ্গে সঙ্গে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমাম হোসেন আরও জানান, ওই বাড়ির দ্বিতীয়তলায় একটি অফিসের পিয়ন সাগর (১৮) তাঁকে ছুরিকাঘাত করেছেন বলে জানতে পেরেছেন। ঘটনার সময় হাতে আঘাত পান সাগর। চিকিৎসার জন্য পরবর্তী সময়ে একাই ঢাকা মেডিকেলে আসেন। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে বলে জানান তিনি। 

এদিকে নিহত আজিমের ছোট ভাই আজিজ মিয়া জানান, ছুরিকাঘাতে আজিম মারা গেছে এমন খবর শুনে তিনি মিরপুর থেকে ঢাকা মেডিকেলে পৌঁছান। সেখানে বড় ভাইয়ের মরদেহ দেখতে পান। কী কারণে কে তাঁকে খুন করেছে সে বিষয়ে কিছু জানেন না তিনি। 

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান জানান, মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তাদের একাধিক টিম কাজ করছে। তবে অভিযুক্ত সাগরকে আটকের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল