হোম > অপরাধ > ঢাকা

বংশাল থেকে অবৈধ নেটওয়ার্ক জ্যামারসহ গ্রেপ্তার ৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার বসুন্ধরা স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ মোবাইল নেটওয়ার্ক সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার র‍্যাব-১০ ও বিটিআরসির যৌথ অভিযানে বসুন্ধরা স্কয়ার মার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এনায়েত কবির শোয়েব। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ইউনুছ আলী (৩২), মো. সোহেল হোসেন (২৩), মো. হৃদয় (২২), মো. সাফওয়ান (২৩) ও আসলাম (৪১)। 

এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ট্রি ব্যান্ড রিপিটার, দুটি রিপিটার, ছয়টি ইনডোর অ্যানটেনা, পাঁচটি আউটডোর অ্যানটেনা, ছয়টি মোবাইল ফোন ও নগদ চার হাজা টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা। 

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে এনায়েত কবির জানান, তাঁরা দেশে বিক্রি নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার অ্যান্ড রিপিটার সংগ্রহ ও সরবরাহ চক্রের সদস্য। দীর্ঘদিন চক্রের সদস্যরা মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার অ্যান্ড রিপিটার বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি বিক্রি করে আসছিল। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল