হোম > অপরাধ > ভারত

ভারতে পেট্রল পাম্প থেকে তরুণীকে অপহরণের ভিডিও ভাইরাল

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়রে একটি পেট্রল পাম্প থেকে প্রকাশ্যে এক তরুণীকে অপহরণ করার সিসিটিভি ভিডিও ভাইরাল হয়েছে। আজ সোমবার অপহরণের সিসিটিভি ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি মিলে জোরপূর্বক ওই তরুণীকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছে।

পেট্রল পাম্পের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, দুই ব্যক্তির মধ্যে একজনের মাথায় হেলমেট এবং অপর ব্যক্তি কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃত তরুণীর বয়স ১৯ বছর। তিনি বিএ শিক্ষার্থী এবং মধ্যপ্রদেশের ভিন্দ জেলার বাসিন্দা। আজ সকাল ৮টা ৫০মিনিটে বাস থেকে নামার পরপরই তাঁকে অপহরণ করা হয়।

তিনি পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের জন্য ভিন্দে গিয়েছিলেন এবং পেট্রল পাম্পে ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ১১ ‘বাংলাদেশি’ নারী উদ্ধার

ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ডাক

চীনা রোবটকে ‘নিজেদের উদ্ভাবন’ দাবি করে বিপাকে ভারতের বিশ্ববিদ্যালয়

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার