হোম > অপরাধ > খুলনা

চতুর্থ সন্তান কন্যা হওয়ায় পুকুরে ডুবিয়ে হত্যা করলো মা

প্রতিনিধি

তালা (সাতক্ষীরা):  পরপর চারটি সন্তান কন্যা হওয়ায় আট দিনের নবজাতককে পুকুরের পানিতে ফেলে হত্যা করলো গর্ভধারিণী মা। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, রায়পুরের মানিক ঘোষ ও শ্যামলী ঘোষ দম্পতির পরপর চারবার কন্যা সন্তান হওয়ায় আট দিনের নবজাতককে পুকুরে ডুবিয়ে হত্যা করেছে শিশুটির মা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত আড়াইটায় পুলিশ নবজাতকের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে। একই সঙ্গে গর্ভধারিণী মা শ্যামলী ঘোষকে (৩৬) গ্রেপ্তার করে। তিনি আজ বুধবার সকালে নবজাতককে পুকুরে ফেলে দেওয়ার কথা এবং স্বামী কর্তৃক কন্যা সন্তানের জন্য ভৎর্সনার কথাও পুলিশকে জানায়।

স্থানীয় ইউপি সদস্য বিকাশ মণ্ডল জানান, বিষয়টি দুঃখজনক। শিশুটি হারিয়ে যাওয়ায় দিনব্যাপী ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। সর্বশেষ রাতে বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শিশুটির মা হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান