হোম > অপরাধ > খুলনা

লোহাগড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে পলাশ শেখ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ একই গ্রামের মো. খোকন শেখের ছেলে। 

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে পলাশ শেখ একই গ্রামের রুবেল শেখের বাড়িতে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে আসার পথে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পলাশকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান