হোম > অপরাধ > খুলনা

মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় পূর্বশত্রুতার জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন। নিহতের নাম মো. শাহিন (৩৫)। গতকাল সোমবার রাতে পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাহিন ছাড়াবাড়ী এলাকার মো. একরামুল হকের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। 

এ ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নিহত শাহিনের বড় বোন খাদিজা বেগম জানান, একই এলাকার মারুফ (৩৫) নামের এক কাঠমিস্ত্রির সঙ্গে তাঁর ভাইয়ের শত্রুতা ছিল। সেই জের ধরেই মারুফ তাঁর ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ খুলনা জেলার কয়রা এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।  

প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাড়াবাড়ী এলাকার রাস্তায় রাত ৮টার দিকে মারুফ নামের এক যুবক শাহিনের পেটের বাম পাশে ছুরি ঢুকিয়ে দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। এরপর শাহিনকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাহিনের মৃত্যু হয়। নিহতের পেটের বাম পাশে ছুরির আঘাত রয়েছে। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, শাহীন নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া মারুফকে আটকে পুলিশের তৎপরতা চলছে। 

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান