হোম > অপরাধ > ময়মনসিংহ

ফুলপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটিতে একটি কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যানের চালক আনোয়ারকে আটক করা হয়। তিনি শেরপুর সদর উপজেলার নওহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে। 

নিহতরা হলেন ফুলপুর পৌরসভার কলেজ রোডের নাজমুল হক দুলাল মিয়ার ছেলে শাকিব ও দিউগ্রামের আমজাদ শিকদারের ছেলে আজহার। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  গতকাল রাতে ওই এলাকায় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান ফুলপুরগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। 

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির